আগামীকাল রাজধানী ঢাকায় হাদীয়ে জামান হযরত সৈয়দ সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স-২০২৬

আগামীকাল রাজধানী ঢাকায় হাদীয়ে জামান হযরত সৈয়দ সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স-২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানী কেন্দ্রীক সুন্নীয়তের স্বপ্নদ্রষ্টা, আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রুপদানে দুর্জেয় মুজাহিদ, যুগের খালেদ বিন ওয়ালিদ, হাদীয়ে জামান, মোনাজেরে আহলে সুন্নাত, হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী আল-চিশতী (রহঃ)’র স্মরণে হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স-২০২৬ আগামীকাল রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩ টায় রাজধানী ঢাকার পল্টনস্থ জাতীয় প্রেস ক্লাব এর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অডিটোরিয়াম (বিএমএ ভবন) -এ অনুষ্ঠিত হবে।

কনফারেন্স পরিচালনা করবেন চট্টগ্রামের বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন, শাহজাদা শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।

উক্ত কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বরেণ্য ওলামায়ে কেরামগণ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি দায়িত্বপালন করা সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

এই মহতী কনফারেন্সে সকল হাজির হয়ে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করার জন্য এইদেশে তরিকত চর্চার উচ্চতর বিদ্যাপীঠ, আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার পক্ষ থেকে বিনয়ের সহিত অনুরোধ জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email