"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"

বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”

বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম) :
সারা দেশের ন্যায় সপ্তাহব্যাপী (২৩-২৯ এপ্রিল) চট্টগ্রামের বোয়ালখালীতে উদযাপিত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ নানা কর্মসূচি পর পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শিশুদের পুষ্টি বিষয়ক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সমাপনী দিবসের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ, মেডিসিন কনসালটেন্ট ডা. সৌরভ সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা তৌফিক হোসেন ও প্রধান শিক্ষক মো. ইলিয়াস।

এসময় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email