আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ধর্মীয় গুরু ড. বরসম্বোধি মহাথের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আজ

আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ধর্মীয় গুরু ড. বরসম্বোধি মহাথের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আজ

বাংলাদেশী বৌদ্ধদের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ধর্মীয় গুরু ড. বরসম্বোধি মহাথের ফ্রান্স থেকে ১ মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ (৭ মে)।

৯ মে লস এঞ্জেলসের নর্থ হলিউডে অবস্থিত ‘শরৎচন্দ্র বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার’ এ এক সংবর্ধনা সভায় তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়াও তিনি পুরো মাস ব‍্যস্ত থাকবেন বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান ও কল্যাণমূলক কাজে।

চট্টগ্রামের জলদীতে জন্মজাত এ ভিক্ষু সমগ্র বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন কৈশোর বয়স থেকেই। জনকল্যাণে তাঁর অবদান সর্বজনবিদিত । তাঁর আগমনে সাজ সাজ রব পড়ে গেছে লস এঞ্জেলেস সিটিতে।

এ উপলক্ষে এক প্রস্তুতি সভা ‘অর্কিড কিচেন’ মিলনায়তনে গত সোমবার অনুষ্ঠিত হয়। প্রিয়রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব‍্য রাখেন সুমন, যীশু, অমীরণ, নয়ন, ত্রিদিব, রনি, রিও প্রমুখ ব‍্যক্তিবর্গ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাসেল, নির্জন , অন্তর, জয়েন সহ আরো অনেকে।
আসন্ন ৯ মে’র সংবর্ধনা সভা সফল করার আহ্বান জানিয়ে প্রস্তুতি সভা সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email