বোয়ালখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

বোয়ালখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাত  এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮নাম্বার ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা এলাকায় পাহাড়ের একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে পাহাড়ে যাওয়ার সময় লোকজন লাশটি দেখতে পান। লাশটি দেখতে পেয়ে বোয়ালখালী থানার পুলিশকে জানান তারা।
গায়ে সাদা হাফহাতা গেঞ্জি এবং লুঙ্গি পরিহিত ব্যক্তিটির লাশে পচন ধরে গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email