
বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তির ফরম বিতরণ কর্মসূচী উদ্বোধন
বোয়ালখালী প্রতিনিধি: তাসাউফ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাব-উল-এহসান এর তত্ত্বাবধানে বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি–২০২৬ এর ফরম বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরিচালনা পর্ষদ এর আহবায়ক মোঃ পারভেজ হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব এইচ, এম, আলমগীর চৌধুরী রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা পর্ষদ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য নজির আহমদ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সিবলু, শাফায়াত উল্লাহ খান জনি, শওকত হোসেন, এমদাদুল ইসলাম সেলিম, মোঃ বেলাল হোসেন, মোঃ ফজলুল করিম হিমু, প্রকৌশলী আব্দুল করিম মুন্না, নূর আজিজ শেফায়েত, মাঈনুল ইসলাম দিপু, শহিদুজ্জামান নিশান, শাহরিয়ার উদ্দীন আরাফাত, সায়েদ হোসেন জিসান প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক উক্ত মেধা অন্বেষণ বৃত্তি বোয়ালখালীর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা যাচাই, মূল্যায়ন ও শিক্ষার প্রতি উৎসাহ প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম সততা ও নিষ্টার সাথে বৃত্তি পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করার আহবান জানান এবং উক্ত বৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য যে, আগামী ৩১ অক্টোবর বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি –২০২৬ অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীগণ রেজিস্ট্রেশনের মাধ্যমে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।





