দাগ///মাহমুদ নোমান

দাগ> মাহমুদ নোমান




বাবা আমার কবিতা কখনও পড়েনি

এমনকি শুনেনি
মরার আগে মাছের ঘোল চোখে
জালালি কণ্ঠে বলেছিল –
আমার জন্যও কবিতা লিখিস
এই বলে আলোর আড়াল হয়ে গেছে
সুরসুর করে,

এই কথা মাকেও বলিনি…

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email