রেষারেষির সাংবাদিকতা নয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর নিরপেক্ষ লেখনীই হোক সুস্থ সাংবাদিকতার হাতিয়ার

বোয়ালখালী প্রেস ক্লাবের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

বোয়ালখালী প্রেস ক্লাবের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

 

বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আজ ৩ এপ্রিল সোমবার উপজেলার “অপরাজিতা” হল-এ অনুষ্ঠিত হয়।

 

বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য এইচ এম আলমগীর চৌধুরী রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন।

 

তিনি বলেন, রেষারেষির সাংবাদিকতা নয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর নিরপেক্ষ লেখনীই হোক সুস্থ সাংবাদিকতার হাতিয়ার। তিনি আরো বলেন, আমি যদি কোনো অন্যায় বা অনৈতিক সুবিধা নিয়ে বা দিয়ে থাকি আমাকেও ছাড় দিবেন না। আমার বিরুদ্ধেও কলম ধরবেন।

 

বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম সেলিম, বোয়ালখালী পৌরসভার মেয়র আলহাজ্ব জহুরুল ইসলাম জহুর।

মেয়র জহুর বলেন, সাংবাদিকেরা সমাজের ন্যায়-অন্যায় তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সংবাদপত্রে তুলে ধরেন। সেই সংবাদ পাঠ করে আমরা সমাজের বাস্তব চিত্র উপলব্দি করি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালীর ডিজিএম এমরান গণি, বোয়ালখালী বিআরডিবি চেয়ারম্যান শাহজাদা এসএম মিজানুর রহমান, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মো: নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো: শহীদুল্লাহ চৌধুরী।

মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন এস এম রবিউল হোসাইন। মিলাদকেয়ামসহ মোনাজাত পরিচালনা করেন হাওলা কুতুবীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আহমদ নূর আলকাদেরী।

উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাব এর সাবেক সভাপতি এম এ মান্নান, শাহীনূর কিবরিয়া মাসুদ,
আহ্বায়ক আবুল ফজল বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাব এর সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী, এইচ সি দে রাজু, পূজন সেন, বাবর মুনাফ, হোসাইন মাহমুদ, মো: আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাইদী প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email