চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

 

এসময় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে সুন্দর সমাজ বিনির্মানে ইফতার মাহফিলের রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা।

এতে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রামের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম জেলা প্রশাসক এবিএম ফখরুজ্জামান।


দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বকর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এনএসআই এর যু্গ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পরিচালক মো. আল আমীন ও মেহেদী হাসান হিমেল, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মনজু, ক্লিপ্টন গ্র্রুপের এমজি মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সহ সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রুবেল খান, অর্থ সম্পাদক মো: মোজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসিম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মো. আইয়ুব আলী, মঞ্জুরুল আলম মঞ্জু এবং বিএফইউজে সদস্য আজহার মাহমুদ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email