প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর নিহত হয়েছেন। দুপুর ১টা ৫০ মিনিটের সময় ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।

জানালী রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দীন  বলেন, দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ করুন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০-০৬৪২২৭-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।