আহলা দরবার শরীফে নূরী বাবা (রহ.)-এর অর্ধশতবার্ষিকী ওরশ শরীফের কর্মসূচির শুভ উদ্বোধন

আহলা দরবার শরীফে নূরী বাবা (রহ.)-এর অর্ধশতবার্ষিকী ওরশ শরীফের কর্মসূচির শুভ উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী আল-চিশতী প্রকাশ নূরী বাবা (রহ.)-এর ৫০তম বা অর্ধশতবার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) আহলা দরবার শরীফে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাজ্জাদানশীন-এ-দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী, আওলাদে রাসূল (সা.) শাহজাদা শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নূরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) এবং শাহজাদা শাহসূফী ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

আহলা দরবার শরীফ এর পীর ও মুর্শিদ, হাদিয়ে জামান হজরত সৈয়দ এ.জেড.এম. সেহাবউদ্দীন খালেদ (রহ:) এর শাহজাদা, সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ আবরার ইবনে সেহাব (মা:জি:আ:) পরিচালনায় আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ পবিত্র ওরশ শরীফকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আহলা দরবার শরীফের ত্বরীকতভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া-এর তত্ত্বাবধানে দরবারের সকল আওলাদে পাক এবং গাউসুল আজম মাইজভাণ্ডারীর বিভিন্ন দরবার শরীফের সম্মানিত আওলাদে পাকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হযরত নূরী বাবা (রহ.)-এর ৫০তম ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে ভক্ত, মুরিদান ও আশেকানদের মধ্যে আধ্যাত্মিক আবহ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকরা পবিত্র ওরশ শরীফের সার্বিক সফলতা কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email