তরুণদের সাথে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়বো — সাঈদ আল নোমান

তরুণদের সাথে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়বো
— সাঈদ আল নোমান

চট্টগ্রামকে একটি আধুনিক, বাসযোগ্য ও বিশ্বমানের নগরীতে রূপান্তর করতে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজকর্মী সাঈদ আল নোমান।

তিনি বলেন, “তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও দেশপ্রেমকে কাজে লাগাতে পারলেই চট্টগ্রাম হবে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও উন্নত একটি শহর। আমি রাজনীতি করছি শুধু ক্ষমতার জন্য নয়, আগামীর প্রজন্মের জন্য একটি সুন্দর চট্টগ্রাম গড়ার লক্ষ্যে।”
সাঈদ আল নোমান আরও বলেন, চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তরুণদের ভাবনা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নিয়ে তিনি একটি সমন্বিত উন্নয়ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান, যেখানে তাদের মতামত সরাসরি বাস্তবায়নের সুযোগ থাকবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে তরুণরা এগিয়ে এলে চট্টগ্রাম শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি মডেল নগরী হিসেবে পরিচিতি পাবে।”

এ সময় তিনি চট্টগ্রামের সর্বস্তরের তরুণদের ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও পরিবর্তনের এই যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ করুন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০-০৬৪২২৭-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।