বোয়ালখালীতে মসজিদ–মন্দিরের পর এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি

বোয়ালখালীতে মসজিদ–মন্দিরের পর এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে জানালার গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার ঘরে চুরি সংঘটিত হয়েছে। একের পর এক চুরির ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার আমিন মেম্বার বাড়ির উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল আলমের ঘরে এ ঘটনা ঘটেছে।

শহীদুলের বোন শাহীন আক্তার বলেন, চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকেছে। ঘরের মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী, আলমিরায় রক্ষিত নগদ ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে চোরের দল। তবে লোহা কাটার ১টি মেশিন নিয়ে গেছে।

তিনি আরও জানান, নতুন ঘরে সম্প্রতি বাথরুম ফিটিংস এবং আধুনিক সরঞ্জাম লাগানো হয়েছিলো। চোরের দল ইংলিশ কমেডসহ এসব সরঞ্জাম খুলে এলোমেলো করে ফেলেছে।

পরিবারের সদস্যরা নগরীর বাসায় গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘরে এসে এ ঘটনা জানতে পারেন। জানালার গ্লাস ভাঙা ও গ্রিল কাটা এবং ঘরের পেছনের দরজা খোলা। দেখতে পান

বোয়ালখালী উপজেলায় গত দুই মাস ধরে টানা চুরি সংঘটিত হচ্ছে। উপজেলার একাধিক মসজিদ, মন্দির, সরকারি বিভিন্ন দপ্তর, স্কুল, সিএনজি অটোরিকশা, গাড়ির ব্যাটারী এবং বসতঘরে চুরি সংঘটিত হয়েছে। ডাকাতি সংঘটিত হয়েছে ৩টি।

এতে দেখা দিয়েছে জনমনে উদ্বেগ। চুরি পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও চোরের টিকিটিও ধরা যায়নি। থানায় অভিযোগের পর অভিযোগ জমা পরলেও চোরাই মালামাল উদ্ধার এবং অপরাধী শনাক্ত করা যায়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি শুনেছেন জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে, এটি তদন্ত করে দেখা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email