
চট্টগ্রামের চকবাজার ডি এইচ এম কোচিং সেন্টারের রাঙ্গামাটিতে শিক্ষা সফর সম্পন্ন
সিরাজ ভাণ্ডারী (রাঙ্গামাটি থেকে ফিরে):
পর্যটন কেন্দ্র রাঙ্গামাটিতে চট্টগ্রামের চকবাজার ডি এইচ এম কোচিং সেন্টার হইতে অনার্স, মাস্টার্স শিক্ষার্থী ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফর-২০২৬ ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
আমার বড় ছেলে নুরে আহমদ জিয়াউল হাসান এর সাথে আমরা স্বপরিবার শিক্ষা সফরে অংশগ্রহন করার সুযোগ হয়।
রাঙ্গামাটি বনরুপা বোর্ডঘাট থেকে সবাই লঞ্চযোগে যাত্রা শুরু করেন। লঞ্চ চলতে চলতে নির্বাননগর আদিবাসী গ্রামে বিরতি করা হয়। সেখানে চাকমা সম্প্রদায়ের একটি মার্কেট ও ছোট ছোট দোকান আছে। আমরা তাদের সাথে অনেক আলাপ আলোচনা করি, কথাবার্তা হয়। এরপর সুস্বাদু ডাবের পানি, আনারস, চা-নাস্তা খাওয়া শেষ করে সবাই যার যার মতো কেনাকাটা করেন।
এরপর বরকল উপজেলা সুবলং বোডঘাট গিয়ে থামেন। জুমঘর রেস্টুরেন্টে সবাই ভুরিভোজন, ভাত খাওয়ার শেষ করার পর শুরু করেন নুরে আহমদ জিয়াউল হাসান এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষ করার পর আবার যাত্রা শুরু করা হয় রাঙ্গামাটির উদ্দেশ্যে।

রাঙ্গামাটি পলওয়েল পার্ক এন্ড কটেজ বিনোদন কেন্দ্রে রাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পর বিভিন্ন বিনোদন এলাকায় সফর করে ঘুরেফিরে দেখা হয়েছে।
এত সুন্দর অনুষ্ঠান এবং শিক্ষা সফর আয়োজন করার জন্য ব্যবস্থাপকদের আন্তরিকভাবে দোয়া ও জীবনের উন্নতি কামনা করে ভ্রমণের সমাপ্তি হয়।




