সাংবাদিক আলমগীর রানার ছোট ফুফা শ্বশুর মো: আইয়ুব এর ইন্তেকাল

সাংবাদিক আলমগীর রানার ছোট ফুফা শ্বশুর
মো: আইয়ুব এর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: ট্টগ্রামের চান্দগাঁও ৪নং ওয়ার্ডের মৌলভী পুকুরপাড়স্থ গাবতলা মৌলভীপাড়া নিবাসী মরহুম আবদুল ছমদ এর দ্বিতীয় পুত্র, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) মৌলভী পাড়া দায়রা শাখার সম্মানিত উপদেষ্টা, দৈনিক প্রতিদিনের কাগজ (কোতোয়ালী) ও দৈনিক ঘোষণা এর বোয়ালখালী প্রতিনিধি, বাণিজ্যিক রাজধানী পত্রিকার সম্পাদক সাংবাদিক আলমগীর রানার ছোট ফুফা শ্বশুর মো: আইয়ুব (৬০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে আজ ভোর ৫টায় ইন্তেকাল করেন! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি চার পুত্র, পুত্র বধূ, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
হযরত সুলতান আহমদ শাহ (রহ:) জামে মসজিদ সংলগ্ন সড়কে বাদে জোহর জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাফন শেষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) মৌলভী পাড়া দায়রা শাখার পক্ষে বিশেষ জেয়ারত করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email