বোয়ালখালীতে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় এক যুবক গুরুতর আহত

বোয়ালখালীতে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় এক যুবক গুরুতর আহত

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী (কক্সবাজার এক্সপ্রেস-৮১৩) ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে কাজেম আলী খান (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত কাজেম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খান সাহেব হুজুরের বাড়ির মরহুম শাহছুফি মাওলানা আহমুদুল হক খান নক্সবন্দী (রহ:) এঁর ৫ম ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাজেম রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় হঠাৎ কক্সবাজারগামী ট্রেন চলে এলে তিনি তা খেয়াল করতে পারেননি। এতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা দাশ জানান, আশংকাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। আহত যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email