টিকাদান চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত

বোয়ালখালীতে হাম-রুবেলা ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টিকাদান চলবে
বোয়ালখালীতে হাম-রুবেলা ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
হাম-রুবেলার টিকা থেকে ১টা শিশুও যেন বাদ না যায়, সেই লক্ষ্যে টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে চট্টগ্রামের বোয়ালখালীতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

মেডিকেল আবাসিক অফিসার ডা. সুফিয়ান সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম (মাধ্যমিক), মো. হারুন উর রশিদ(প্রাথমিক), বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সিরাজুল ইসলাম, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, মো. মহিউদ্দিন, ইয়াছিন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তৌফিকুল ইসলাম ও ডা. তোফায়েল আহমেদ।

এসময় বক্তারা বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বোয়ালখালীতে ৩০ টি টিম টিকা প্রদানে কাজ করবে। এ সময় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রত্যেকটি শিশুকে বিনামূল্যে হামের টিকা দিতে মাঠ পর্যায়ে কাজ করবে।
হাম-রুবেলা নির্মূলে গণসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের উদ্বুদ্ধকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিত উদ্যোগ এবং সহযোগিতার আহ্বান জানান।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email