বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল)  বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বনাম পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়।

৫০ মিনিটের নির্ধারিত খেলায়  কোন দল গোলের সুযোগ লাভ করতে পারেনি। পরে ট্রাইবেকারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় ৫-৩ গোলে পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার গৌরব অর্জন করেন। রানার্স আপ হয় পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিজয়ী খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি তুলে দেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ  আলহাজ্ব এরশাদ উল্লাহ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, প্রকৌশলী রণী সাহা, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম স ম মীজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আজিজুল হক, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, সদস্য মো. শওকত আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন হেলান উদ্দিন টিপু, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মো. ইব্রাহিম ও নাফিজ সরকার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email