বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

বোয়ালখালী উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম) :
বোয়ালখালি উপজেলা একটি ক্রীড়াবান্ধব উপজেলা হিসেবে পরিচিত। উক্ত উপজেলা হতে প্রতিবছর বহু ফুটবল খেলোয়াড় মহানগর, জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়েও অবদান রেখেছেন এবং রাখছেন। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে ১৯৯২ সালে গঠিত হয়েছিল বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতি ক্রীড়া সংগঠনটি।

শুক্রবার (৮ মে) বোয়ালখালী উপজেলার একটি মিলনায়তনে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উপস্থিতিতে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক খেলোয়াড় মুনিম জিন্নুরাইন কে আহ্বায়ক, ও মো: আসাদ উল্লাহ সাজ্জাদ কে সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়।

আহ্বায়ক কমিটির সদস্য পদে যারা রয়েছেন, যথাক্রমে মো: শামসুল আলম, দেবু পুরহিত, মো: রিপন, মো: শফিউল করিম, মনজুর মোর্শেদ, টিপু সুলতান, মো: সাগর চৌধুরী, কামরুল হাসান, মো: সাইফুদ্দীন, ছাবের আহম্মদ, মো: জামাল, মো: রোকন ও জালাল উদ্দীন।

সভাপতি এস.এম আলী আকবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন-অর- রশীদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল হাসান মতি, হেলাল উদ্দিন, ইয়াসিন আলী, বাবু পার্থ সারথি, ফজলুল কবির, মীর হারুন-অর-রশীদ, বাবু রতন কুমার দাশ, বাবু আশুতোষ চৌধুরী টিকলু, এস.এম ওমর ফারুক, কামাল উদ্দিন, মোঃ ইসমাইল, মোঃ আলী, রহিম উদ্দিন খান, বাবু সুজয় বড়ুয়া, ইয়াকুব হোসেন খান, বখতিয়ার উদ্দিন, রোকনউদ্দিন, জিয়াউর রহমানসহ আরো সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়বৃন্দ।

পুনরায় সদস্য ফরম নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন, বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চল হতে নবাগত খেলোয়াড় তৈরি, খেলোয়ারদের সার্বিক সহযোগিতা ও বোয়ালখালির ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে উক্ত কমিটি কাজ করা যাবে।
উল্লেখ্য শুধুমাত্র মহানগর, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়গণ সদস্য ফরম গ্রহণ ও নবায়নের জন্য  উপযুক্ত হিসেবে গণ্য হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email