আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক কুতুবে জামান, হযরত মাওলানা জনাব কাজী আসাদ আলী শাহ সাহেব কেবলা (রহঃ)’র ১১১তম বার্ষিক ওরশ শরীফ আজ

আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক কুতুবে জামান, হযরত মাওলানা জনাব কাজী আসাদ আলী শাহ সাহেব কেবলা (রহঃ)’র ১১১তম বার্ষিক ওরশ শরীফ আজ

বোয়ালখালী উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালীতে ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা, কুতুবে জামান, কুতুবুল আকতাব, স্বাহেবে কাশফু কারামত, হযরত মাওলানা শাহসূফী জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ) এঁর ১১১তম বার্ষিক ওরশ শরীফ আজ মঙ্গলবার ২৯ শে বৈশাখ মোতাবেক ১২ মে আহলা দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

ওরশ শরীফ পরিচালনা করবেন পীরে কামেল, হাদীয়ে জামান, হযরতুল আল্লামা আলহাজ্ব শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী সাহেব কেবলা (রহঃ) এঁর সাহেবজাদা আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে ত্বরীকত, শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।

ওরশ শরীফ উপলক্ষে আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।

সকল ভক্ত আশেকগণকে বরতকতময় ওরশ শরীফে হাজির হয়ে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ, এইচ, এম নিযামুদ্দীন রাজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাকসুদুর রহমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email