সাংবাদিক মুজাহিদের বড় ভাই সিরাজুলের ইন্তেকাল

সাংবাদিক মুজাহিদের বড় ভাই সিরাজুলের ইন্তেকাল

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলামের বড় ভাই সিরাজুল ইসলাম গতকাল সোমবার রাত ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি ২২দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আজ মঙ্গলবার (১৯ মে) জোহর নামাজের পর বোয়ালখালীর কালাইয়ারহাট আল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

শোক: বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আহ্বায়ক তৌফিকুল ইসলাম বাবর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য মুস্তফা নঈম, রমেন দাশগুপ্ত, সুলতান মাহমুদ সেলিম, লোকমান চৌধুরী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের ও সাধারণ সম্পাদক পূজন সেন, বাণিজ্যিক রাজধানী পত্রিকা ও বাণিজ্যিক রাজধানী ডট কম এর সম্পাদক এবং দৈনিক ঘোষণা’র বোয়ালখালী প্রতিনিধি আলমগীর রানা পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন। -বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email