
বোয়ালখালীতে শিক্ষাবিদ আলহাজ মো. নূরুল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বোয়ালখালী উপজেলা প্রতিনিধি:
তাসাউফ ভিত্তিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাব-উল-এহসান এর সম্মানিত উপদেষ্টা, দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম মহানগর এর সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ মো. নূরুল আলম সাহেব এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং মোনাজাত শুক্রবার (১৪ আগস্ট) বা’দ আসর বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরিচালনা পর্ষদ এর আহবায়ক মোহাম্মদ পারভেজ হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব এইচ, এম আলমগীর চৌধুরী রানা এর সঞ্চালনায় উক্ত মাহফিলে মিলাদ-কিয়াম, দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের সাহেব।
এতে অন্যান্যদের মধ্যে বাব-উল-এহসান এর উপদেষ্টা মন্ডলীর সদস্য নজির আহমদ, শাফায়াত উল্লাহ খান জনি, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সিবলু, শওকত হোসেন, ইউনুস আহম্মেদ, ফজলুল করিম হিমু, প্রকৌশলী আব্দুল করিম মুন্না, জামশেদ উদ্দিন মুন্না, আদনান লাভলু, মোহাম্মদ আসিফুল ইসলাম, ইয়াছিন সিফাত, মোহাম্মদ শাহেদ, মাহাফুজুর রহমানসহ অসংখ্য মুসল্লী উপস্থিত ছিলেন।
মাহফিলে অসুস্থ আলহাজ মো. নূরুল আলম সাহেব এর রোগমুক্তি কামনায়, মিলাদ-কিয়াম, জিকির-আযকার, মোনাজাত পরিচালনা করা হয়।





