বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ—বোয়ালখালী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ—চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রী বিপুল কান্তি দত্ত।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক শ্রী বিশ্বজিৎ পালিত, শ্রী কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিপুল দে।
সুনিল কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ—বোয়ালখালী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রী স্বপন কান্তি শীল, শিক্ষক প্রলয় চৌধুরীর মুক্তি, সাবেক সহ-সভাপতি বোয়ালখালী পৌরসভা পূজা উদযাপন পরিষদ , রানু মজুমদার, তথ্য বিষয়ক সম্পাদক গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শ্রী অপু কুমার বৈদ্য, আহ্বায়ক কমিটির সদস্য শ্রী বিপ্লব দাশ (বাবু)সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রী সুবীর কান্তি দাশ, অধীর দে, কানু সেন, টিটু নন্দী, সুব্রত চক্রবর্তী, সজল নাথ, অসীম, মৃদুল কান্তি, এস এম মোদাচ্ছের, সিরাজুল ইসলাম, বিষ্ণু শীল, রানু মজুমদার ও সুনীল চন্দ্র ঘোষসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী সুবীর কান্তি দাশ। স্বাগত বক্তব্য দেন শ্রী অপু কুমার বৈদ্য এবং শুভেচ্ছা বক্তব্য দেন শ্রী বিপ্লব দাশ (বাবু)।
সম্মেলনটি সঞ্চালনা করেন শ্রী বিশ্ব রাম বসু (সাটু)।
অনুষ্ঠানে বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email