মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ প্রার্থী। ঘোষিত তফসিল অনুয়ায়ী রবিবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র জমার শেষদিনে ৪জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম, এসএম মিজানুর রহমান, কাজী আয়েশা ফারজানা ও রেজাউল করিম।

তিনি জানান, ‘জমাকৃত মনোনয়নপত্র ২০ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাই করা হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা: জাহাঙ্গীর হোসেন জানান, জেলা নির্বাচন কার্যালয়ে কেউই মনোনয়নপত্র জমা দেননি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জমা দিয়েছেন সাংবাদিক কাজী আয়েশা ফারজানা ও এস এম মিজানুর রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ি ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। এ পদে ২০১৯ সালের ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email