বোয়ালখালীতে ১শ ১০ লিটার মদসহ ২জন আসামী গ্রেপ্তার

বোয়ালখালীতে ১শ ১০ লিটার মদসহ ২জন আসামী গ্রেপ্তার

 

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ১শ ১০ লিটার চোলাই মদসহ পৃথক ২জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাতৃছায়া মন্দিরের পাশে তিন রাস্তার মাথা থেকে ১শ ১০ লিটার মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

তারা হল শাকপুরা ইউনিয়নের মৃত মনোরঞ্জন চক্রবর্তীর ছেলে অসীম চক্রবর্তী প্রকাশ আদিনাথ (৫২) ও পূর্ব গোমদণ্ডী এলাকার মৃত মানিক বলের ছেলে টিংকু বল (৪৫)।

 

বোয়ালখালী থানার উপপরিদর্শক এস.এম আবু মুসা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাকপুরা থেকে ১শ ১০ লিটার মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email