
আহলা দরবার শরীফে কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা (রহঃ) এঁর বার্ষিক ওরশ শরীফ
ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা, কুতুবে জামান, কুতুবুল আকতাব, স্বাহেবে ক্বাশফুওয়াল কারামত, হযরত মাওলানা শাহসূফী জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা (রহঃ)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ ২১ শে মাঘ মোতাবেক ৪ ঠা ফেব্রুয়ারি বুধবার আহলা দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফ পরিচালনা করবেন পীরে কামেল, মোনাজেরে আহলে সুন্নাত, হাদীয়ে জামান, হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী সাহেব কেবলা (রহঃ)’র সাহেবজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
ওরশ শরীফ উপলক্ষে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে পবিত্র খতমে পাক কোরআন, রাসূলে করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), সাহাবায়ে কেরাম (রাদ্বিঃ) এবং আউলিয়া কেরাম (রহঃ) এর রুহ মোবারকের উপর ফাতেহা পাঠ, এশার নমাজ, মিলাদ মাহফিল, জিকির-আযকার, সা’মা মাহফিল এবং তাবরুক বিতরণ।
ওরশ শরীফে সকলকে হাজির হয়ে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ,এইচ,এম নিযামুদ্দীন রাজু এবং সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।




