বোয়ালখালীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

বোয়ালখালীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

নিজস্ব প্রতিনিধি :
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হবে। আগামীকাল (১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে বোয়ালখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও উল্লেখযোগ্য ভোটকেন্দ্র গুলোর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে একটি যৌথ বাহিনীর একটি টহল দেওয়া হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালী উপজেলায় যৌথ বাহিনীর একটি মহড়া আজ (১১ ফেব্রুয়ারি বুধবার) সন্ধ্যায় সম্পন্ন করে মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার (বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা) মেহেদী হাসান ফারুক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email