চ্যাম্পিয়ন গোমদণ্ডী প্রবর্তক হেমপঙ্কজ ও হাজি লাল মিয়া সপ্রাবি

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

চ্যাম্পিয়ন গোমদণ্ডী প্রবর্তক হেমপঙ্কজ ও হাজি লাল মিয়া সপ্রাবি
বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম) :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র বোয়ালখালী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় বালিকাদের ফাইনালে উপজেলার চরখিজিরপুর হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে, বালকদের ফাইনাল খেলায় পৌরসভার গোমদণ্ডী প্রবর্তক হেমপঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক| উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার।


শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, প্রধান শিক্ষক নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, সুমন কুমার দাশ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল হাছান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন। খেলা পরিচালনা করেন রেফারি হেলাল উদ্দীন টিপু, প্রজীব কুমার বড়ুয়া, মো. ওসমান, মোহাম্মদ রফিক ও হিল্লোল কান্তি দে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email