
আগামীর আধুনিক বাংলাদেশ কেমন হবে সেই স্বপ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীরা
বোয়ালখালীতে- এরশাদ উল্লাহ এমপি
প্রতিনিধি, বোয়ালখালী, চট্টগ্রাম:
আগামীর আধুনিক বাংলাদেশ কেমন হবে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে ১৭টি স্টল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শন শেষে বলেন, “এ কর্মসূচীর মাধ্যমে আগামীর আধুনিক বাংলাদেশ কেমন হবে সেই স্বপ্ন দেখাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করারও সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ এক মঞ্চে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে সরকারের এই কর্মসূচি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কানিজ ফাতেমা, থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাহফুজুর রহমান, বিএনপি নেতা আজিজুল হক, মো. শওকত আলম, ইছাহাক চৌধুরী, হামিদুল হক মন্নান, শহিদুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিচারকদের বিশ্লেষণে অংশগ্রহণকারী ১৭ টি দলের মধ্যে সারোয়াতলি ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে ১ম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ২য় ও পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছে।
বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, প্রকৌশলী রণি সাহা ও মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান।





