
সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ওমান পাঞ্জা শাখার সাবেক সভাপতি, নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্ঠা, সমাজসেবক মোহাম্মদ আবদুস সালাম এর মা, রাউজান উপজেলার পশ্চিম গুজরার বদু মুন্সীপাড়া আবদুল মজিদ সুকানির বাড়ী নিবাসী মোছাম্মৎ আছমা খাতুন ( ৯০) গত ১০ মহররম শুক্রবার রাত ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না… রাজেউন)। ইন্তেকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়- স্বজন রেখে যান।
শনিবার সকাল সোয়া ১১টায় বদু মুন্সিপাড়া মুনিরিয়া দারুচ্ছুন্নাহ সিনিয়ার মাদ্রাসা ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর ইন্তেকালে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন শাহে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের অর্থ সম্পাদক শাহজাদা মাওলানা আবদুল্লাহ আল নোমান শাহ মাইজভান্ডারী, কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফ এর শাহজাদা মাওলানা তৈয়ব শাহ আশরাফী, নক্সবন্দীয়া দরবার শরীফ এর শাহজাদা কাজী জয়নুল আবেদীন রাশেদ, সমাজসেবক এম এ কাইয়ুম সুজা, সংগঠনের উপদেষ্ঠা নূর আহমদ শাহ মাইজভান্ডারী,
সংগঠক মোহাম্মদ মহসীন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার খান মঞ্জু, রাউজান প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, সংগঠক ও সমাজসেবক গোলাম মোস্তফা, মাওলানা এম নওশাদুল হক মাইজভান্ডারী, লেখক ডা: সুপন বিশ্বাস, সংগঠনের সভাপতি মুজিবুর রহমান, অনলাইন এক্টিভিস্ট অঞ্জন দাশ, মোহাম্মদ ছালামত আলী প্রমুখ।





