টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তবারুক বিতরণ ও সম্প্রতি এক সন্ধ্যায় নগরীর টেরীবাজার কাটাপাহাড় লেইনে আয়োজিত এ মাহফিলে ব্যবসায়ী, কর্মচারী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুরের সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আহমাদুর রহমান নদভী, প্রধান মুহাদ্দিস, দারুল উলুম মাস্টার্স কামিল মাদ্রাসা, চট্টগ্রাম; মাওলানা শামশুল হুদা, খতিব, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ, চট্টগ্রাম এবং অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ, খতিব, বায়তুল ফালাহ জামে মসজিদ, হালিশহর, চট্টগ্রাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম রয়েল ও উপদেষ্টা আহমদ হোসাইন।

এছাড়া সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস.এস.এস. বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, অডিটর সম্পাদক দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ, মোঃ আবু ছালেক, সমিতির সাবেক সহ-সভাপতি ফজল আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম কালু এবং সাবেক অর্থ সম্পাদক মোঃ আবু তাহেরসহ টেরীবাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা।

মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, উত্তম চরিত্র ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। একই সঙ্গে ব্যবসায়ী জীবনে সততা, আমানতদারি, ন্যায়নীতি, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলের শেষে দেশ, জাতি, ব্যবসায়ী সমাজ, টেরীবাজার এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email