কবি সাংবাদিক আলহাজ এমএ কুদ্দুস এর ইন্তেকাল

মুসলমান ইতিহাস সমিতির শোক প্রকাশ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার প্রবীন নাগরিক ও সমাজকর্মী, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির উপদেষ্টা, প্রবীন সাংবাদিক, সুফিবাদী মরমীতত্ত্বের বিশিষ্ট কবি আলহাজ এম এ কুদ্দুস আজ (২১ ফেব্রারুয়ারি) রাতে নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (ICU) তে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীন, সহ সভাপতি আবদুর রহিম, সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, সহ সভাপতি ডা. মআআ মুক্তাদীর, মহাসচিব মাস্টার আবুল হোসাইন, প্রচার সম্পাদক কবি ঈমাদ উদ্দিন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, দপ্তর সম্পাদক নাজমুল হক শামীম প্রমুখ এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email