কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে ৩জন আহত

কালুরঘাট সেতু পূর্বপাড় উচ্চতা প্রতিবন্ধক

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে ৩জন আহত

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী: কালুরঘাট সেতুর পূর্বপ্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কায় খেয়ে তিন কিশোর আহত হয়েছেন। ১৬ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একটি পিকআপ কালুরঘাট সেতু পার হয়ে বোয়ালখালীর কধুরখিল যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

এতে পিকআপে থাকা নরশিদ (১৫), রবিন (১৩) ও রাহাত (১৭) সেতুর উচ্চতা প্রতিবন্ধকে সজোরে ধাক্কা খেয়ে গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে যান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আলী আজগর বলেন, আহতদের মধ্যে দুইজন মাথায় আঘাত পেয়েছেন। অপরজন শরীরে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দূর্ঘটনার শিকার পিক-আপ

এনআর সাউন্ডের স্বত্ত্বাধিকারী মো. রবিন জানান, নগরীর অলংকার মোড় থেকে সাউন্ড সিস্টেম নিয়ে বোয়ালখালীস্থ কধুরখিলের একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম। পিকআপে বোঝাইকৃত সাউন্ডবক্স ও অন্যান্য সরঞ্জামের ওপরে তিন কর্মী বসেছিলেন। উচ্চতা প্রতিবন্ধকের সাথে ব্যানার থাকায় তা দেখতে পাননি চালক। ফলে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সাউন্ড সিস্টেম কর্মীরা।

উচ্চতা প্রতিবন্ধক দুটি আরো দৃশ্যমান করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন প্রত্যক্ষদর্শিরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email