আহলা দরবার শরীফে হযরত নূরীবাবার শাহজাদা মুসা মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

আহলা দরবার শরীফে হযরত নূরীবাবার শাহজাদা মুসা মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার স্বপ্নদ্রষ্টা হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী (রহঃ)’র স্নেহধন্য ছোট ভাই, শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)’র শ্রদ্ধেয় চাচাজান, আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা কুতুবে জামান, কুতুবুল আকতাব জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ)’র দৌহিত্র, আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল, সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী, আল-চিশতী প্রকাশ নূরী বাবা (রহঃ)’র ২য় সাহেবজাদা হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ মুহাম্মদ মোসলেহ উদ্দীন (প্রকাশ মুসা মিয়া বা মাইজ্জ্যা মিয়া) আল-ক্বাদেরী, আল-চিশতী সাহেব ক্বেবলা গত ১২ ফেব্রুয়ারি বুধবার রাত ১১টা ১০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন।

ছবি: জানাজা নামাযের একাংশ

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদে আছর হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, আশেক ভক্ত মুরিদ ও বিভিন্ন দরবারের আওলাদে পাকগণের অংশগ্রহণের মধ্যদিয়ে দরবার শরীফের ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত হযরতুল আল্লামা মোসলেহ উদ্দীন (রহঃ) এরঁ দাফন সম্পন্ন হয়।

জানাজা নামাজে ইমামতি করেন সাজ্জাদানশীন আহলা দরবার শরীফ, পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন ছাহেব আল কাদেরী আল চিশতি (মঃজিঃআঃ)।

ছবি: ঈদগা ময়দানে জানাযার নামাজের একাংশ

তাঁর মৃত্যুতে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটি, আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সংযুক্ত আরব-আমিরাত কেন্দ্রীয় পরিষদ’র আহবায়ক কমিটি ও সৌদিআরব শাখা, কাতার শাখা, রাজধানী আবুধাবী শাখা, আবুধাবী সেন্ট্রাল শাখা, শারজাহ্-আজমান শাখা, দুবাই শাখা, লেওয়া-বদর যাহেদ শাখা, আল-আইন শাখা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email