আহলা দরবার শরীফে জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলার বেলায়ত বার্ষিকি ওরশ শরীফ সম্পন্ন

আহলা দরবার শরীফে জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলার বেলায়ত বার্ষিকি ওরশ শরীফ সম্পন্ন

আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্ঠাতা কুতুবে জামান, কুতুবুল আকতাব, সাহেবে কাশ্বফুল কারামত, মুশকিল ক্বোশা, হাযত রওয়া, হযরতুল আল্লামা শাহসূফি জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলার বেলায়ত বার্ষিকি ওরশ শরীফ ২১ মাঘ মোতাবেক ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার আহলা দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ শরীফ উপলক্ষে আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া’র পক্ষ থেকে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল খতমে পাঠ কোরআন, হযরত নবী করিম (দঃ), সাহাবায়ে কেরাম (র:) এবং আউলিয়া কেরাম (রহ:) এর রুহ মোবারকের উপর ফাতেহা পাঠ, এশার নামাজ, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, সা’মা মাহফিল।

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মুনাজাতসহ সার্বিক ওরশ শরীফ পরিচালনা করেন পীরে ত্বরীকত হযরতুল আল্লামা শাহ্ সূফী সৈয়দ আবু জাফর মুহাম্মদ সেহাব উদ্দীন খালেদ আল্ কাদেরী আল্ চিশতী (রহঃ) কেবলার শাহাজাদা আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল্ কাদেরী আল্ চিশতী (মাদ্দাজিল্লুহুলআলী)। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email