সোনালী ব্যাংক এর সাবেক সিবিএ নেতা মোঃ হারুন অর রশিদ এর ইন্তেকাল

সোনালী ব্যাংক এর সাবেক সিবিএ নেতা
মোঃ হারুন অর রশিদ এর ইন্তেকাল

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,  বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক অর্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগারের সহ-সভাপতি, সোনালী ব্যাংক এর সাবেক সিবিএ (কালেক্টিভ ব্যাংকিং এজেন্ট) নেতা মোঃ হারুন অর রশিদ (৭১) ১ এপ্রিল বুধবার দুপুর ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে রাত ১০ টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে দুইভাই, ৫ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মনজুর আলম মাস্টার, দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নান, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, দৈনিক ঘোষণা বোয়ালখালী প্রতিনিধি ও সাপ্তাহিক বাণিজ্যিক রাজধানী পত্রিকার সম্পাদক আলমগীর চৌধুরী রানা, ক্রাইম রিপোর্টার আজম খান, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও সাধারণ সম্পাদক পূজন সেন,

নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুদ্দিন, খোকা ভাণ্ডারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশ ভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email