বোয়ালখালীতে টেম্পু ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত

বোয়ালখালীতে টেম্পুঅটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম) :
চট্টগ্রামস্থ বোয়ালখালীর কানুনগোপাড়া সড়কে সিএনজি টেম্পুঅটোরিকশার সংঘর্ষে সিরাজুল ইসলাম (৬৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া কলেজ রোডের ছিপাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলাম উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের ফজল আহমদের ছেলে।
আহতের ভাই সাংবাদিক মুজাহিদুল ইসলাম জানান, সকালে শহরে যাওয়ার পথে কানুনগোপাড়া সড়কে টেম্পু ও অটোরিকশার সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এতে তার হাত-পা ভেঙে যায়

স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email