সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ

গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের বিকল্প নেই

সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ

গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের বিকল্প নেই

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম–০৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় গণসংযোগ কর্মসূচি।

এই গণসংযোগের নেতৃত্বে ছিলেন নির্বাচনী কেন্দ্র কমিটির আহ্বায়ক মুসা আমিরী ও সদস্য সচিব এস এম সাহেদ। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল মুনসুর, মাহমুদুল হক সোহাগ, ডা. সৈয়দ ফাহাদ, ওমর ফারুক রুবেল, জসিম উদ্দিন চৌধুরী এবং এন এ আজাদ। এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু চৌধুরী, কাউছার উদ্দিন, শাহরিয়ার ইমন, মোজাম্মেল রানা, নুরুল ইসলাম রানা, সাজ্জাদ, ওয়াহিদুল আলম, রাফাত, তারেক, রিফাত, ইরফান ও ইসমামসহ আরও অনেকে।

বক্তারা এ সময় বলেন, “জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।” তারা আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন নির্বাচনে চট্টগ্রাম–০৮ আসনের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এরশাদ উল্লাহকে বিজয়ী করবেন।

সামাজিক একতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে এই গণসংযোগের মাধ্যমে বিএনপি তাদের শক্তিশালী অবস্থানটি আরো পোক্ত করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ করুন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০-০৬৪২২৭-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।