
সৌদি আরবে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার আহবায়ক কমিটি গঠন
চট্টগ্রামের আনোয়ার ইসলাম মিন্টু-আহ্বায়ক
নারায়ণগঞ্জের শাহাদাত হোসেন হিমেল -সদস্য সচিব
আহলা দরবার শরীফের ত্বরিকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সৌদি আরব শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)’র অনুমতিক্রমে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মিন্টুকে আহবায়ক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুগ্ম আহবায়ক, শাহাদাত হিমেলকে সদস্য সচিব করে সর্বমোট ১১ জন সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সৌদি-আরবে অবস্থানরত আহলা দরবার শরীফের সকল ভক্ত মুরিদান পীর ভাইদের সাথে সমন্বয় করে আগামী ৩০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নিমিত্তে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।




