গাউসিয়া কমিটি বোয়ালখালী পৌরসভা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাউসিয়া কমিটি বোয়ালখালী পৌরসভা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারক ও “দাওয়াতুল খা’য়র” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বোয়ালখালী পৌরসভা মীরপাড়া রোডস্থ বোয়ালখালী কেন্দ্রীয় খানক্বাহ শরীফে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব আবুল মনসুর সওদাগরের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি আলহাজ্ব আলম খান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলা আহ্বায়ক হাবিবুল্লাহ মাস্টার, দক্ষিণ জেলা সদস্য আলহাজ্ব ওবাইদুল হক হক্কানী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির, মীরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদুল হক, পৌরসভা সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান সওদাগর, আব্দুল মালেক, মাওলানা আব্দুল মান্নান, মুহাম্মদ সেলিম, আবুল কালাম, সর্দার ফজলুল হক, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, মাস্টার মুহাম্মদ জয়নাল আবেদিন, আতাউর রেজা তারেক, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ ইয়াকুব, মনিরুল ইসলাম, রবিউল হোসেন সোহেল, আজিজুল হক ও জিয়াউল হক প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে ইবাদত-বন্দেগীর পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং ইফতার পরিবেশন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email