
টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) নগরীর বাকলিয়া থানাধীন কে.বি. কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মুহাম্মদ তাজুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনার ওয়াহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল কমিশনার ফেরদৌস আহম্মদ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ডিসি (উত্তর) মোহাম্মদ আমিনুল ইসলাম, এডিসি মাহমুদুল হক, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান এবং কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য খাইরুল ইসলাম কক্সি, আব্দুল হান্নান, মোঃ ইসমাইল, মোহাম্মদ উসমান গণি, মোঃ মুসা ও আহমদ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, গোলাম নবী, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মহি উদ্দিন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, মোহাম্মদ বাকের উল্যাহ, হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মামুনুর রশিদ, দিদদারুল আলম, নাছির উদ্দিন, মোঃ মামুনুর রশিদ, মোহাম্মদ জাবেদ ও আবু ছালেকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক ও সিডিএ কল্পলোক আবাসিক এলাকা শাহী জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সততা ও ন্যায়ের সাথে ব্যবসা পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা ধারণ করে ব্যবসায়ীদের সততা ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে এবং ব্যবসায়ী সমাজের ঐক্য সুদৃঢ় করতে হবে।
অনুষ্ঠানে টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।





