
চট্টগ্রামের আহলা দরবার শরীফে ভক্ত-আশেকের মিলনমেলা: আগামীকাল রবিবার হাদীয়ে জামান হযরত সৈয়দ সেহাবউদ্দীন খালেদ (রহঃ) এঁর ১৫তম ওরশ শরীফ
আলমগীর রানা, চট্টগ্রাম (বোয়ালখালী) থেকে :
হাদীয়ে জামান হযরত সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ (রহঃ) এঁর ১৫তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ভক্ত-আশেকের মিলনমেলায় রূপ নিয়ে আগামীকাল (৫ এপ্রিল) রবিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আহলা দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফের পীরে কামেল, মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ, ইশকে হাকিকী রাহবারে আশেকী, মোনাজেরে ইমামে আহলে সুন্নাত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাতা, হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মুহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল কাদেরী আল- চিশতী (রহঃ) এঁর দুই দিনব্যাপী ১৫তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফে মহাসমারোহে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন হচ্ছে। এ উপলক্ষে আহলা দরবার শরীফে আশেক-ভক্তদের উপস্থিতি মিলনমেলায় রূপ নিয়েছে।
ওরশ শরীফে শরীক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, চাঁপাই নবাবগঞ্জ, পঞ্চগড়, খুলনা, বরিশাল, রাজশাহী, যশোর, রাজবাড়ী, কেরানীগঞ্জ, ঢাকা সাভার, মোহাম্মদপুর, মিরপুর, কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, মহিশখালী, চকরিয়া ও বৃহত্তম চট্টগ্রামের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লাসহ আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার বিভিন্ন শাখা সমূহ থেকে হাজার হাজার ভক্ত আশেকবৃন্দ দরবার শরীফে শরীক শামিল হবেন।

সমগ্র অলি-আউলিয়ার স্মৃতি বিজরিত স্থান সমূহ থেকে আগত অসংখ্য ভক্ত, মুরিদান, আশেকানদের “নারায়ে তাকবীর- আল্লাহু আকবর, নারায়ে রেসালাত ইয়া রাসুলুল্লাহ (দঃ), নারায়ে গাউছিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর (রাদি:), নারায়ে সুলতানুল হিন্দ এয়া খাজা গরীবে নাওয়াজ(রাদি:), কাজী দাদা কাজী দাদা- জিন্দাবাদ জিন্দাবাদ, নূরী বাবা নুরী বাবা- জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসুল আজম- সেহাব বাবা, সেহাব বাবা সেহাব বাবা-জিন্দাবাদ জিন্দাবাদ, আহলা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত-জিন্দাবাদ জিন্দাবাদ” স্লোগানে স্লোগানে উৎসব মুখর হয়ে আজ সারারাত ও আগামীকাল দিনব্যাপি এবং আগামীকাল সন্ধ্যায় বিভিন্ন হাদিয়া নিয়ে লোকসমাগমে মুখরিত হয়ে উঠবে বোয়ালখালীর আহলা দরবার শরীফ অঞ্চল।
ভক্ত-মুরিদানদের হাতে হাতে “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ,” নজর কুন ইয়া রাসুলুল্লাহ”, “নেগাহেঁ ওলীমে ও’তাসির দে’খি বদলতি কি হাঁজারো কি তকদির দেখি” সহ কলেমাখচিত বিভিন্ন রঙের পতাকা, ব্যানার, ফেস্টুন, বিশাল আকৃতির পতাকা নিয়ে, বিভিন্ন বাহনকে লাইটিং দ্বারা সু-সজ্জিত করে, সাউণ্ড সিস্টেম সহকারে হামদে এলাহী, নাতে মুস্তফা, কাওয়ালী, জিকির-আজকারে বিভোর হয়ে আশেকানরা দরবার শরীফে প্রবেশ করবেন।
ওরশ শরীফের কর্মসূচি সমূহ:
আহলা দরবার শরীফের পীরে কামেল মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত, ফানা ফিল্লাহ, বাকাবিল্লাহ, মোনাজের ও ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব শাহসূফী সৈয়দ মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল কাদেরী, আল চিশতী সাহেব কেবলা (রহঃ) এর ১৫তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ৫ এপ্রিল রবিবার এবং ৬ এপ্রিল সোমবার পবিত্র খাস মাহফিল দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামের বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফে মহাসমারোহে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে। এতে দেশ বরেণ্য আলেম-ওলামা, পীর-মাশায়েক, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীনগণসহ অগণিত আশেক-ভক্তবৃন্দ উপস্থিত হবেন।
ওরশ শরীফ পরিচালনা করবেন হযরত শাহসূফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী (রহঃ) সাহেব কেবলার শাহজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী আল চিশতী (মা:জি:আ:)।
ওরশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন পাক, হযরত নবী করীম (দ:), সাহাবায়ে কেরাম (রাঃ) এবং আউলিয়া কেরাম (রঃ) এর রূহ মোবারকের ওপর ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, সেমা মাহফিল ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্যে মোনাজাত ও তবারুক বিতরণ। এই পবিত্র ওরশ শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়ে দোজাহানের নেকী হাসিল করার জন্য আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার পক্ষ থেকে সকলকে সনির্বন্ধ অনুরোধ জানানো হয়েছে।





