অর্থায়নে দুর্নীতি দমন কমিশন

বোয়ালখালীতে সততা স্টোরের উদ্বোধন

অর্থায়নে দুর্নীতি দমন কমিশন
বোয়ালখালীতে সততা স্টোরের উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
বোয়ালখালীতে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও বোয়ালখালী উপজেলা দু্র্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় ও শ্রীপুর খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাছান ফারুক। তিনি ফিতা কেটে সততা স্টোর শুভ উদ্বোধন করেন।


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক এস এম আফজর রহমান, পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাসরিন আকতার , ফাতেমা বেগম, গোলাম মোস্তফা।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী  এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email