
বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীতে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) ও সেমা মাহফিল অনুষ্ঠিত
উপমহাদেশের তরিকত চর্চার অন্যতম প্রাণকেন্দ্র, পবিত্র ভূমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে ও ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) ও সেমা মাহফিল চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ মিয়ার বাপের বাড়িতে ৩০ জানুয়ারী শুক্রবার, বাদে এশা অনুষ্ঠিত হয়।
এতে মেহমান-এ আলা হিসেবে তশরিফ নেন পীরে কামেল, মোনাজেরে আহলে সুন্নাত, হাদীয়ে জামান, হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী সাহেব কেবলা (রহঃ)’র সাহেবজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
এতে আরো দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে দরবারের আশেক ভক্তবৃন্দ যোগ দিয়ে নবী করীম (দ:) ও আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করেন।




